ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

মাদারগঞ্জ : জাতীয় ফল মেলার অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ প্রতিপাদ্যের আলোকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়। ২১ জুন, রবিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে এই মেলার আয়োজন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা আইসিটি কর্মকর্তা এম. ই. সরোয়ার লিমন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রহুল আমিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল গফুর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেল, তথ্য আপা দিপা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, দেশীয় ফল পুষ্টির গুরুত্বপূর্ণ উৎস। ফলের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। একই সঙ্গে বাড়ির আঙিনা ও পতিত জমিতে ফলের গাছ রোপণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকের আয় বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখা যাবে।

অতিথিরা মেলায় প্রদর্শিত বিভিন্ন ফলের স্টল ঘুরে দেখেন। মেলায় স্থানীয় কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

মাদারগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬