ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

ইসলামপুর : জাতীয় পতাকায় ঢাকা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মণ্ডলের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সহকারী কমিশনার (ভূমি) রোজুয়ানুল ইফতেকার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলা পরিষদ ও নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল ১৫ জুন, সোমবার বিকালে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

১৬ জুন, মঙ্গলবার বিকালে নোয়ারপাড়া ইউনিয়নের উলিয়া আলহাজ ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাযা নামায অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের আগে পুলিশের একটি টিম তাকে রাষ্ট্রীয় সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করেন ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) রোজুয়ানুল ইফতেকারসহ বীর মুক্তিযোদ্ধা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাযা নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন। এ সময় উপস্থিতি সকলেই দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মণ্ডলের সাহসিকতা ও জনকল্যাণে অবদানের কথা স্মরণ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাবেক আব্দুল বারী মন্ডলের মৃত্যুতে গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক লক্ষ্য করা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন

আপডেট সময় ০৯:৫৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬