ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুর এক্সপ্রেস ট্রেন আগের রুটে চালুর দাবি, মানববন্ধন

সরিষাবাড়ী : যাত্রীদের দুর্ভোগ লাঘবে সময়সূচি পরিবর্তন করে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুর-সরিষাবাড়ী-ভুয়াপুর-ঢাকার মধ্যে চলাচলের জোরালো দাবিতে নাগরিক সমাজের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

আন্ত:নগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটিকে আগের রুটে চলাচলের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দি রেলওয়ে স্টেশনে ৩০ মে, শনিবার বিকাল ৪টায় নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ভুয়াপুর-জামালপুর-ময়মনসিংহ হয়ে ঢাকার মধ্যে চলাচল করছে। আগের রুটে অর্থাৎ জামালপুর-সরিষাবাড়ী-ভুয়াপুর হয়ে ঢাকার মধ্যে চলাচলের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। তারাকান্দি রেলস্টেশনে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে তারাকান্দি পৌঁছলে ট্রেনযাত্রী নাগরিক সমাজ ট্রেনের সামনে মানববন্ধন করেন। আধাঘন্টা সময় ধরে ট্রেনটি থামিয়ে রাখেন আন্দোনকারীরা।

মানববন্ধনের বক্তব্য রাখেন সরিষাবাড়ী নাগরিক সমাজের সভাপতি আইনজীবী ইউসুফ আলী, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুল ইসলাম, আয়কর আইনজীবী দেলোয়ার হোসেন চৌধুরী, ব্যাংক কর্মকর্তা এনামুল হক, সাঈদ হাসান, আতিক মোরশেদ প্রমুখ।

সরিষাবাড়ী নাগরিক সমাজের সভাপতি আইনজীবী ইউসুফ আলী বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবে সময়সূচি পরিবর্তন করে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আগের রুটে অর্থাৎ জামালপুর-সরিষাবাড়ী-ভুয়াপুর-ঢাকার মধ্যে চলাচলের জোরালো দাবি জানাচ্ছি।

জামালপুর এক্সপ্রেস ট্রেন আগের রুটে চালুর দাবি, মানববন্ধন

আপডেট সময় ১০:২২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬