ঢাকা ০৬:২৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

ইসলামপুর : ধর্ষণের চেষ্টার শিকার শিশুটিকে ইসলামপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার গাইবান্ধা ইউনিয়নের পুরাতন আগুনেরচর গ্রামে এই ঘটনা ঘটে। ৬ মে, বুধবার রাতে ইসলামপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই শিশুকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

শিশুটির পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির সীমানায় টিউবওয়েলে পানি খেতে যায়। এ সময় প্রতিবেশী নাছিরুল্লাহ শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকারে তার স্বজনেরা এগিয়ে গেলে নাছিরুল্লাহ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। নাছিরুল্লাহ একই এলাকার দুলাল মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।

ইসলামপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তানজিনা রহমান এ প্রতিবেদককে বলেন, শিশুটির মায়ের ভাষ্য মতে প্রাথমিক ভাবে জামা কাপড় ছেড়া পাওয়া গেছে। আমরা ফরেনসিক পরীক্ষার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছি। সেখানকার প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী এ প্রতিবেদককে বলেন, শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনাটি শুনেছি। তাকে ধর্ষণের চেষ্টাকারী নাছিরুল্লাহে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা 

আপডেট সময় ০৯:৩৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬