ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে : এলজিআরডি মন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালপুরে ১১ দলের গণ-মিছিল প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত ঝিনাইগাতীতে খালের অবৈধ বাধ উচ্ছেদ : কৃষকদের মাঝে স্বস্তি জামালপুরে অবৈধ ইটভাটায় অভিযান : র‌্যাবের গাড়িতে ঢিল, আটক দুই ধুনটে শিক্ষার আলো ছড়াচ্ছে অধ্যাপক ডা. মো. জাকির হোসেন গণগ্রন্থাগার জামালপুরে মে দিবস উদযাপিত ডোবার পানিতে ভাসছে সরকারি ওষুধ ধানুয়া কামালপুর স্থল বন্দরে দুই দিন বন্ধ থাকবে আমদানি রপ্তানি

প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত

দেওয়ানগঞ্জ : শ্রমিকদলের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, বছর বছর ধরে শ্রমিকেরা তাদের ন্যায পাওনা পায় না। আমাদের এই সরকারের উদ্দেশ্য হল প্রত্যেক শ্রমিক যাতে আর বিগত দিনের মত নিপীড়িত না হয়। তারা যাতে তাদের ন্যায পাওনা ফিরে পায়, আর দৈনন্দিন আয়রোজগারের দরকার সেগুলোও করতে পারে তা নিয়ে আস্তে আস্তে কাজ করছি।

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ২ মে, শনিবার দলীয় কার্যালয়ে দেওয়ানগঞ্জ উপজেলা শ্রমিকদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, পাঁচ বছরের মধ্যে দেশের সকল কিছু পরিবর্তন করতে চাই। যে পরিবর্তনটি ফেসিস্ট সরকার করেছিল গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে এসেছি। স্বচ্ছতার মাধ্যমে আমাদের প্রত্যেক নেতা-কর্মী সকলেই যারা নিজেরা কাজ করবে বাংলাদেশের জন্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাতদিন দেশের জন্য কাজ করছেন। সরকার যেটা এক বছরে রান করতে পারত না। আমরা তা দুই মাসে অর্জন করেছি। ইতিমধ্যেই ফ্যামেলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন কাজ শুরু করেছি। দ্বিতীয় যমুনার সেতুর স্থান নির্ধারণে বাহাদুরাবাদ-বালাসি নৌপথকে এক নম্বার তালিকায় রাখা হবে। সেতু নির্মিত হলে এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে। দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে নদী ভাঙ্গণ রোধে ৫৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও জরুরি ভিত্তিতে নদী ভাঙ্গণ রোধে কাজ শুরু হয়েছে। আগামী জুন মাসে বাজেট ঘোষণার পর ভাঙ্গণ রোধে পুরোদমে কাজ শুরু হবে।

উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সাদা, সাংগঠনিক সম্পাদক মাসুদ হাবীব পলিন, পৌর বিএনপির সভাপতি মনজু হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমানসহ দলীয় নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

খুদে শিক্ষার্থীরাই ‘আগামী দিনের ভবিষ্যৎ’ : প্রধানমন্ত্রী

প্রতিটি শ্রমিকের ন্যায্য পাওনা পাওয়ার জন্য কাজ করছে সরকার : এম. রশিদুজ্জামান মিল্লাত

আপডেট সময় ০৯:৫২:১৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬