ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

জামালপুর : জাতীয় পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদরের ইউএনও নাজনীন আখতার। ছবি : বাংলারচিঠিডটকম

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে জামালপুর সিভিল সার্জনের কার্যালয় এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে পৃথকভাবে কর্মসূচি পালন করা হয়।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে এদিন সকাল ৯টায় ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী খানম।

সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দিলরুবা আক্তার, জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোবাশ্বেরা হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিছুর রহমান।

অপরদিকে উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জামালপুর এরিয়া প্রোগ্রামের সহযোগিতায় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার।

জামালপুর : পুষ্টি সপ্তাহ উপলক্ষে বের হয় শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাগত সাহার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল বাসেত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন, উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিনারা পারভীন প্রমুখ। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষে ধারণাপত্র উপস্থাপন করেন ডাক্তার রোকসানা ইয়াসমিন এবং জামালপুর এরিয়া প্রেগ্রামের পক্ষে পুষ্টি কার্যক্রমের উপর তথ্যচিত্র উপস্থাপন করেন সিডিও সাব্বির হোসেন রিয়াদ।

২৩-২৯ এপ্রিল, ২০২৬ তারিখ থেকে শুরু হওয়া জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি সমন্বিত উদ্যোগে বাস্তবায়ন করার জন্য আহ্বান জানান জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক মৌসুমী খানম।
সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক বলেন জামালপুরে সরকারি, বেসরকারি যৌথ উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন করতে হবে। তিনি সপ্তাহব্যপী নিম্নলিখিত কার্যক্রম তুলে ধরেন।

প্রথমদিন শোভযাত্রা, জাতীয় পুষ্টি সপ্তাহ, ২০২৬ এর প্রতিপাদ্য ও পুষ্টিবার্তা আলোচনা, পুষ্টিখাতে সরকারের সাফল্য ও গৃহীত উন্নয়ন কার্যক্রম, পুষ্টি বিষয়ে স্থানীয় জনগণের জনসচেতনতা, সপ্তাহব্যাপী পুষ্টিসপ্তাহ উদযাপনে স্থানীয় কর্মসূচির কার্যকর সমন্বয় সাধন। দ্বিতীয় দিনঃ ধর্মীয় প্রতিষ্ঠানসমূহে পুষ্টিবার্তা প্রচার এবং পুষ্টিকর খাবার বিতরণ।তৃতীয় দিনঃ পুষ্টিখাতে বাংলাদেশের অর্জন ও চ্যালেঞ্জসমূহ এবং শিশু পুষ্টি বিষয়ক আলোচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চতুর্থ দিনঃ মানব সম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও কৈশোরকালীন পুষ্টি বিষয়ক আলোচনা ও স্কুলে রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন। পঞ্চম দিনঃ মাতৃপুষ্টি ও পারিবারিক সুষম খাবার এর গুরুত্ব নিয়ে আলোচনা ও মা সমাবেশের আয়োজন। ষষ্ঠ দিনঃ প্রবীণ পুষ্টি ও দুর্যোগকালীন পুষ্টি বিষয়ক আলোচনা সভা। সপ্তম দিনঃ সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

আপডেট সময় ১০:৩৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬