ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

এনজিও র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ব্র্যাক

বাংলারচিঠি ডটকম ডেস্ক : ব্র্যাক আবার বিশ্ব সেরা এনজিও হলো। বাংলাদেশের বৃহত্তম এই বেসরকারি উন্নয়ন সংস্থাটি পঞ্চমবারের মতো এ স্বীকৃতি পেলো ।

২৭ ফেব্রুয়ারি বিশ্বের সেরা ৫০০ এনজিও’র তালিকা প্রকাশ করে সুইজারল্যান্ডের জেনেভা ভিত্তিক স্বাধীন গণমাধ্যম সংস্থা ‘এনজিও অ্যাডভাইজার’।

২০১১ সাল থেকে ‘টপ ফাইভ হান্ড্রেড এনজিওস অফ দ্য ওয়ার্ল্ড’ নামে এই র‌্যাংকিং করে আসছে এনজিও অ্যাডভাইজার। সংঘাত ও দুর্যোগপূর্ণ জায়গায় সাশ্রয়ী ও কার্যকর কর্মসূচি নেয়ার জন্য ব্র্যাক টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো সেরা এনজিও’র স্বীকৃতি পেলো।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ বলেন, আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর মধ্যে ব্র্যাক আবারো প্রথম স্থান অধিকার করায় আমি আনন্দিত। এজন্য আমাদের সহকর্মী, অংশীদার ও সহযোগীদের অভিনন্দন জানাই। আমাদের সবার ঐকান্তিক নিষ্ঠা ও ধারাবাহিক কাজের মাধ্যমে এ সাফল্য এসেছে।

ব্র্যাকের নির্বাহী পরিচালক চিকিৎসক মুহাম্মাদ মুসা বলেন, অর্জিত মর্যাদা বিশ্বজুড়ে ব্র্যাক পরিবারের সবার অর্জন। আমাদের মূল শক্তি হচ্ছে তারা, যাদের নিয়ে আমরা ৪৭ বছর ধরে কাজ করছি। সেই সঙ্গে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক যেসব সংস্থা আমাদের সহযোগী, অর্জনে তারাও সহযাত্রী। অগ্রগতির সুফল যতদিন পর্যন্ত, প্রতিটি মানুষ সমভাবে ভোগ না করবে, ততদিন আমাদের সংগ্রাম চলবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

এনজিও র‌্যাংকিংয়ে বিশ্বসেরা ব্র্যাক

আপডেট সময় ০৯:২৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৯