ঢাকা ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

মুনছুরনগরে দোকান বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ

সরিষাবাড়ী : মুনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামে লাল চান ওরফে লালু মিয়ার এই দোকানেই হামলা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড় উপজেলার পাশের সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার মুনছুরনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে সশস্ত্র হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী ব্যবসায়ী লাল চান ওরফে লালু মিয়া বাদী হয়ে ২ এপ্রিল, বৃহস্পতিবার সিরাজগঞ্জ আমলি আদালতে মামলাটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা গেছে, কাজীপুর উপজেলার মুনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের নেদু ভূঁইয়ার ছেলে লাল চান ওরফে লালু মিয়ার সঙ্গে একই এলাকার একটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক ও ব্যবসায়িক বিরোধ রয়েছে। এর জের ধরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে সংঘবদ্ধ হয়ে তার উপর হামলা চালায়। এ ঘটনায় ওই এলাকার মৃত দানেছ মণ্ডলের ছেলে আফছার আলীকে প্রধান আসামি ও ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

সরিষাবাড়ী : হামলাকারীরা মুনছুরনগর ইউনিয়নের পূর্ব মাজনাবাড়ী গ্রামের লাল চান ওরফে লালু মিয়ার দোকানের মালামাল লুট ও ক্ষতি করে। ছবি : বাংলারচিঠিডটকম

অভিযোগে বলা হয়, ১ এপ্রিল, বুধবার রাতে প্রতিপক্ষরা লোহার রড, কাঠের বাটাম, রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ভুক্তভোগীর মুদি দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকান ভাঙচুর করে এবং প্রায় চার লাখ ২৯ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সঙ্গে হামলাকারীরা দোকান পরিচালনা করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

পরবর্তীতে হামলাকারীরা ভুক্তভোগীর বসতবাড়িতেও হামলা চালায়। সেখানে তারা দরজা-জানালা ভাঙচুর করে ঘরে থাকা নগদ প্রায় ১৫ লাখ টাকা এবং আনুমানিক প্রায় দুই লাখ ৩০ হাজার টাকার স্বর্ণের চেইন ও কানের দুল লুট করে। এছাড়া পানির মোটর পাম্পসহ অন্যান্য সামগ্রী ভাঙচুর করে আরও প্রায় ১৫ হাজার টাকার ক্ষতি সাধন করে।

ভুক্তভোগী লালু মিয়া অভিযোগ করে বলেন, চাদার দাবিতে সংঘবদ্ধ একটি চক্র ব্যবসা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে হামলা চালায়। এ ঘটনায় হামলাকারীরা লুটপাট করে প্রায় ২৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। প্রতিপক্ষ হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

এ ব্যাপারে আফছার আলী অভিযোগ অস্বীকার করে বলেন, লালু মিয়া পেট্রল মজুদ রেখে বেশি দামে তা বিক্রি করছিলেন। এলাকার মানুষ তাতে বাধা দিলে উল্টো আমাদের নামে তিনি মিথ্যা অভিযোগ তুলে মামলা করেছেন।
স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য মোতাহার হোসেন এ প্রতিবেদককে বলেন, দলীয় নাম ভাঙ্গিয়ে একটি চক্র চাঁদা না পেয়ে এই হামলা ও লুটপাট করেছে। আমি নিজে বাঁধা দিলেও তারা মানেননি। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করছি।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

মুনছুরনগরে দোকান বাড়িঘরে হামলা, লুটপাটের অভিযোগ

আপডেট সময় ০৯:০৩:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬