ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নান্দিনা বাজারে বেকারিতে ৩০ হাজার টাকা জরিমানা

জামালপুর : নান্দিনায় ভেজালবিরোধী অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে অভিযান পরিচালনা করে মোস্তাফা বেকারিতে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ৪ মার্চ, বুধবার বিকালে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে এ অভিযান চালানো হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। আভিযানিক দলটি নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান ও খাবারের দোকান, বেকারিতে অভিযান চালান।

অভিযানকালে বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানের বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপাদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। এ সময় মোস্তফা বেকারিতে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদবিহীন দই, অননুমোদিত রং, অতিরিক্ত মেয়াদে লেবেল লেখা ইত্যাদি কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খাদ্যে ভেজালরোধে এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নান্দিনা বাজারে বেকারিতে ৩০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ১১:০৯:৪২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬