ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রোজা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু

জামালপুর : ফৌজদারি মোড়ে সাশ্রয়ী মূল্যে পণ্য সামগ্রী বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন ইউএনও নাজনীন আখতার।ছবি : বাংলারচঠিডটকম

রমজান মাসের রোজা উপলক্ষে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার বিকালে সরকারিভাবে এসব পণ্য বিক্রি করা হবে।

জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার।

সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার শরীফ আব্দুল বাসেত এ প্রতিবেদককে বলেন, পবিত্র রমজান মাসের রোজা উপলক্ষে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের যৌথ উদ্যোগে সাশ্রয়ী মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আমরা শুরু করেছি। দুধ প্রতি লিটার ৭০ টাকা, ডিম প্রতিটি ৭ টাকা ৫০ পয়সা এবং ড্রেসড ব্রয়লার মুরগি ২৪০ টাকা কেজিতে ক্রেতারা ক্রয় করতে পারবেন।

তিনি আরও বলেন, জামালপুর সদর উপজেলার সাতটি পয়েন্টে প্রতিদিন বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে এ কার্যক্রম চলমান থাকবে। চলবে শেষ রোজা পর্যন্ত। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উদ্বোধনী দিনে জামালপুর শহরের ফৌজদারি মোড় এবং হাইস্কুল মোড়ে পণ্য বিক্রয় পয়েন্ট পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার। এ সময় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার শরীফ আব্দুল বাসেত প্রমুখ। সবাইকে প্রতিদিন নির্ধারিত স্থানে এসে সাশ্রয়ী মূল্যে পণ্য সংগ্রহের আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

রোজা উপলক্ষে সাশ্রয়ী মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু

আপডেট সময় ১০:২০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬