ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

বকশীগঞ্জ : ধানের শীষের গণমিছিলে ভোটারজনতার ঢল। ছবি : বাংলারচিঠিডটকম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিএনপির গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি, শনিবার বিকালে বকশীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গণমিছিলে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার হাজার হাজার নেতা কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।

গণমিছিলে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক আইজিপি আবদুল কইয়ুম, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, এম. রশিদুজ্জামান মিল্লাতের ছেলে ব্যারিস্টার শাহাদাত বিন জামান শোভন, বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক শাকিল তালুকদারসহ বিএনপি, অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

গণমিছিল শেষে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত ভোটার জনতার উদ্দেশ্যে বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে নির্বাচন উপলক্ষে বিএনপির গণমিছিলে মানুষের ঢল

আপডেট সময় ১০:৫৭:০৬ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬