ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র
ত্রয়োদশ জাতাীয় সংসদ নির্বাচন

মৃত দুই শিক্ষকের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকায়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে মৃত দুই শিক্ষককে। প্রশিক্ষণে অংশ নেয়ার জন্য মৃত দুই ব্যক্তির নাম উল্লেখ করে চিঠিও পাঠানো হয়েছে।

চর মাগুরীহাট দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মো. আব্দুল করিম ২০২৪ সালের ২ আগস্ট অসুস্থতায় মারা যান। অপরজন পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান ২০২৫ সালের জুলাই মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে দেখা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি, রবিবার দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রি কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশ নিতে নির্বাচিত সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের নামের তালিকায় মৃত দু’জন শিক্ষকের নাম প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকার সবাই এবারের নির্বাচনে জামালপুর-১ আসনে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

চর মাগুরীহাট দাখিল মাদরাসার সুপার মো. শফিউল আলম বলেন, সহকারী শিক্ষক আব্দুল করিম অনেক আগেই মারা গেছেন। পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, সহকারী শিক্ষক আতাউর রহমান আকা পাঁচ মাস আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মৃত্যুর আগে ২০২৪ সালের আগের তালিকায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে তাদের নাম ছিল। এবার প্রতিষ্ঠান থেকে পাঠানো নতুন তালিকায় তাদের নাম ছিল না। পুরোনো তালিকা দেখে হয়ত সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে তাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জে এবারের ভোটার সংখ্যা দুই লাখ ৩৬ হাজার ৪৬৫ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ১৮ হাজার ৫৭২ জন, নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৮৯২ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা একজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই উপজেলার ৭৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বুথ থাকবে ৪৩৭টি। এর মধ্যে লোকবল প্রয়োজন প্রিজাইডিং কর্মকর্তা ৭৫ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৪৩৭ জন এবং পোলিং কর্মকর্তা ৮৭৪ জন। তার বিপরীতে প্রশিক্ষণের জন্য প্রিজাইডিং কর্মকর্তা পদে ৭৯ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা পদে ৪৫৯ জন এবং পোলিং কর্মকর্তা পদে ৯১৮ জনের তালিকা তৈরি করেছে উপজেলা নির্বাচন অফিস। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে এই প্রশিক্ষণ দেওয়া হবে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, কারিগরি ত্রুটির কারণে ওই দুই মৃত শিক্ষক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন। তালিকা থেকে নাম দু’টি অপসারণ করার প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ত্রয়োদশ জাতাীয় সংসদ নির্বাচন

মৃত দুই শিক্ষকের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তার তালিকায়

আপডেট সময় ০৮:৫৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬