ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মেলান্দহে পাঁচটি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

মেলান্দহ : ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মেলান্দহে পাঁচটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ৪ জানুয়ারি, রবিবার দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার জ্যোতি এবং প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সঞ্জিত বিশ্বাস।

জানা গেছে, মেলান্দহ উপজেলায় ছাড়পত্রবিহীন অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় পাঁচটি ইটভাটায় জরিমানা করা হয়। অভিযানকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত, ২০১৯) এর ৫ (২) ধারা লংঘন করায় ইটভাটাগুলোকে এই আইনের ১৫(১)(খ) ধারায় মোট পাঁচ লাখ টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

ইটভাটা গুলো হলো- বুরুঙ্গা এলাকার বাদশা ব্রিকস, মেসার্স কে.এম.এম ব্রিকস, পশ্চিম বুরুঙ্গা এলাকার এ.বি.বি ব্রিকস, ফুলকোচা দক্ষিণপাড়ার নূর ব্রিকস, চর আদিয়ারপাড়া এলাকার মা ব্রিকস।

মেলান্দহ : সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. ছামিউল আলম কুরসিসহ পরিবেশ অধিদপ্তেরর কর্মচারীরা উপস্থিত ছিলেন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন মেলান্দহ থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে এসব ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক এ. কে. এম. ছামিউল আলম কুরসি বলেন, ইতিমধ্যে জেলায় অবৈধ ইটভাটা মালিকদের বিরুদ্ধে অভিযান চলমান আছে। সকল ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা এ প্রতিবেদককে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পাঁচটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসাথে ইটভাটাগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

মেলান্দহে পাঁচটি ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

আপডেট সময় ১০:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬