ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

শেরপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

 শেরপুর : অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহমেদ। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করণে অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর, রবিবার ব্র্যাকের রিজিওনাল অফিসে এ ডায়ালগের আয়োজন করেন ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি।

অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ। ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফারহানা মিল্কীর সভাপতিত্বে অনুষ্ঠিত ডায়ালগ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক মো. লুৎফুল কবীর।

এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাকের প্রধান কার্যালয়ের মো. শাহজাহান হোসাইন, সাজ্জাদুজ্জামান চৌধুরী, কাস্টমার সার্ভিস অ্যাসিসটেন্ট দোলনা আক্তার, স্বাস্থ্যকর্মী মোছা. চামেলী খাতুন, স্বপ্ন সারথী দলের সদস্য নাদিয়া আফরিন নিশি প্রমুখ।

জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক আশরাফিয়া রাব্বি অনুষ্ঠানে জানান, ব্র্যাক প্রতিষ্ঠালগ্ন থেকেই জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটি কর্মসূচি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়নের ফলে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সংবেদনশীল কর্মপরিবেশ, জেন্ডার সমতার নীতিমালা প্রণয়ন, কর্মসূচি ভিত্তিক জেন্ডার সূচক নির্ধারণসহ ব্র্যাকের সকল কার্যক্রমের মূলধারায় জেন্ডার অন্তর্ভূক্ত করার জন্য দক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নমূলক পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন এবং নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে রেফারেল ব্যবস্থাপনা গতিশীল করতে অ্যাডভোকেসি করে আসছে।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

শেরপুরে ব্র্যাকের অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০৭:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫