ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

একশ বলের ক্রিকেটের নিয়মকানুন ঘোষণা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : নিজ দেশের কাউন্টি দলগুলোর সম্মতিতে একশ বলের ‘দ্য হান্ড্রেড’ নামে ক্রিকেটের নিয়মকানুন ঘোষণা করলো ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যা শুরু হবে ২০২০ সালে।

ইসিবি জানায়, পাঁচ সপ্তাহব্যাপী আটটি প্রধান শহরে আনুষ্টঅনিকভাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ‘দ্য হান্ড্রেড’ ক্রিকেট। এই ফরম্যাটে প্রতি ইনিংসে খেলা হবে ১০০ বল করে। প্রতি ১০ বল পরপর প্রান্ত পরিবর্তন করতে হবে। একজন বোলার চাইলে টানা ৫টি বা ১০টি বল করতে পারবে। তবে এক ইনিংসে কোনো বোলার ২০ বলের বেশি করতে পারবে না। সাদা বলের এই খেলায় প্রতি ইনিংসের প্রথম ২৫ বলে থাকবে একমাত্র পাওয়ার প্লে।ওই সময়ে ত্রিশ গজের বৃত্তের বাইরে থাকতে পারবে ২ জন ফিল্ডার।

ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা টম হ্যারিসন বলেন, দ্য হান্ড্রেড ক্রিকেট আরো বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। আমরা সব সময়ই ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য অঙ্গীকারবদ্ধ। আর এই একশ বলের ক্রিকেট খেলার ক্ষেত্রটা আরও প্রশস্ত করবে বলে আমাদের বিশ্বাস। আমরা ক্রিকেটকে ছড়িয়ে দেয়ার জন্য যে পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছি, তা পূরণে একশ বলের ক্রিকেট বড় অবদান রাখবে বলে আশা করছি।

গত বছরেই এই ফরম্যাটের খসড়া ঘোষণা করেছিল ইসিবি। তবে কাউন্টি দলগুলোর অনুমোদনের অপেক্ষায় ছিলো তারা। এবার এই ফরম্যাটের প্রতি সমর্থন জানিয়েছে কাউন্টি দলগুলো। শীর্ষস্থানীয় ১৮টি কাউন্টি দলের মধ্যে ১৭টি দলই এই ফরম্যাটের নিয়মকানুনের ব্যাপারে সম্মত হয়েছে ।
সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

একশ বলের ক্রিকেটের নিয়মকানুন ঘোষণা

আপডেট সময় ০৮:১৫:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯