ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

ইসলামপুর : দলীয় মনোনয়নপত্র হাতে সম্ভাব্য এমপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু। ছবি : বাংলারচিঠিডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বিএনপি দলীয় এমপি প্রার্থী হিসাবে চূড়ান্ত মনোনয়ন পেলেন এ. ই. সুলতান মাহমুদ বাবু। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে সুলতান মাহমুদ বাবুর হাতে মনোনয়নপত্র তুলে দেন।

দলীয় সূত্র জানায়, জামালপুর-২ আসনে বিএনপি সাংগঠনিকভাবে তাদের সক্রিয়তা বাড়িয়েছে। তৃণমূলপর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা হচ্ছে। সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ জোরদার করার পরিকল্পনাও নেয়া হয়েছে। একই সঙ্গে মনোনীত প্রার্থীর পক্ষে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর প্রস্তুতিও চলছে।

এদিকে বিএনপির মনোনয়ন ঘোষণার খবরে ইসলামপুর উপজেলায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

মনোনয়নপত্র হাতে পেয়ে প্রার্থী সুলতান মাহমুদ বাবু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দল যে আস্থা আমার উপর রেখেছে। সেটা রক্ষা করতে সর্বোচ্চ চেষ্টা করব। জনগণের অধিকার আদায়ে বিএনপির রাজনীতি ও কর্মসূচি নিয়ে মাঠে থাকব।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

চূড়ান্ত মনোনয়ন পেলেন সুলতান মাহমুদ বাবু

আপডেট সময় ০৯:৩১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫