ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভটভটির শ্রমিক নিহত ১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ভটভটির শ্রমিক আব্দুল কুদ্দুস (৪৫) নিহত হয়েছেন। ১৬ ডিসেম্বর, মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জ-সানান্দবাড়ী সড়কের বাহাদুরাবাদ ইউনিয়নের সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল কুদ্দুস ইসলামপুর উপজেলার মোজাআটা গ্রামের মইনদ্দীনের ছেলে।

জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার একটি ইটভাটা থেকে ভটভটি গাড়িতে ইটবোঝাই করে সানন্দবাড়ী যাওয়ার পথে সরদারপাড়া এলাকায় রাস্তার পাশে দাঁড়ানো ছিল। সেখানে পেছন দিক থেকে আসা ভারি মালবাহী একটি ট্রাক পেছন দিক থেকে ভটভটিটিকে ধাক্কা দেয়। এতে ভটভটির শ্রমিক আব্দুল কুদ্দুস ছিটকে পড়ে বৈদ্যুতিক খুঁটির সাথে চাপা পরে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়ার পথে মারা যান তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ এ প্রতিবেদককে বলেন, নিহত ভটভটি গাড়ির শ্রমিক আব্দুল কুদ্দুসের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

দেওয়ানগঞ্জে সড়ক দুর্ঘটনায় ভটভটির শ্রমিক নিহত ১

আপডেট সময় ০৯:০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫