ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ
চিকিৎসা শেষে এলাকায় ফিরেছেন বিএনপি নেতা লানজু

মাদারগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

মাদারগঞ্জ : মোটরসাইকেল শোভাযাত্রায় বিএনপিনেতা ফায়েজুল ইসলাম লানজু। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজুর আগমন উপলক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর, শনিবার দুপুরে উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীদের উদ্যোগে জামালপুর শহরের বিজয় চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রা মেলান্দহের মালঞ্চ, মেলান্দহ, হাজরাবাড়ী, জটিয়াপাড়া বাজার হয়ে উপজেলার মিলন বাজার, মিয়া বাজার, বালিজুড়ী, জোনাইল ও জোরখালী বাজার প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় প্রায় দুই হাজার মোটরসাইকেলে চার হাজারেরও বেশি নেতা-কর্মী অংশ নেন।

শোভাযাত্রা শেষে উপজেলার ইসলামাবাদ ওয়াসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্মসাধারণ সম্পাদক ও মাদারগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফায়েজুল ইসলাম লানজু।

ফায়েজুল ইসলাম লানজু বলেন, দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরে নেতা-কর্মীদের এমন ভালবাসা ও সমর্থন পেয়ে সত্যিই অভিভূত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে মাঠে আছি। থাকব ইনশাআল্লাহ। অন্যায়ের বিরুদ্ধে সত্যের বিজয় হবেই। এই বিশ্বাস নিয়েই সামনে এগিয়ে যাব।

এ সময় উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ফায়েজুল ইসলাম লানজু গত জুন মাসে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আয়োজিত এক ফুটবল খেলায় অংশ নেন। খেলাকালীন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। পরে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে ইনফেকশন দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাষ্ট্রে যান। চিকিৎসা শেষে গত ১৫ অক্টোবর দেশে ফেরার পর ২৫ অক্টোবরম শনিবার তার নিজ এলাকায় আগমন উপলক্ষে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চিকিৎসা শেষে এলাকায় ফিরেছেন বিএনপি নেতা লানজু

মাদারগঞ্জে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় ০৯:০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫