ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুর জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। ছবি : বাংলার চিঠি ডটকম

এম ইউ শাকিল, জামালপুর ॥
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জামালপুর জেলা ছাত্রদল। ২২ জুলাই দুপুরে শহরের শহীদ হারুন সড়কে সরকারি গণগ্রন্থাগারের সামনে থেকে এ মিছিল বের হয়।

জেলা ছাত্রদলের সহসভাপতি মোশারফ সিদ্দিকীর নেতৃত্বে মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের কথাকলি মার্কেট প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতা-কর্মীরা। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোশারফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক ওমরুজ্জামান দর্শন চৌধুরী, যুগ্মসম্পাদক তৌহিদ নসরুল্লাহ, মাকসুদুর রহমান নবীন প্রমুখ।

সমাবেশে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি না দিয়ে এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনের কর্মসূচি হাতে নিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জামালপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৬:৩৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮