সাপ্তাহিক জামালপুর সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, মোহনা টিভি জেলা প্রতিনিধি, আমার দেশ ও খোলা কাগজ পত্রিকার ইসলামপুর প্রতিনিধি, ইসলামপুর প্রেসক্লাবের সদস্য প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর অকাল মৃত্যুতে ইসলামপুর প্রেসক্লাবের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর, সোমবার মাগরিব নামাজের পর ইসলামপুর প্রেসক্লেবের হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু। ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন, ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহ-সভাপতি এ কে এম শহিদুর রহমান, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবীর আহম্মেদ বিপুল, ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, কার্যকরী পরিষদ সদস্য আব্দুস সামাদ প্রমুখ। অনুষ্ঠন সঞ্চালনা করেন ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মহিলাদলের সাধারণ সম্পাদক মাহমুদা নবাব, প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর বড় ছেলে ইয়ামিন, ছোট ভাই মো. কাদের, মো. সুলতানসহ কর্মরত সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এতে অংশ নেন।
শোকসভায় বক্তারা প্রয়াত সাংবাদিকের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তার আত্মার মাগফেরাত কামনা দোয়া করেন।
লিয়াকত হোসাইন লায়ন : নিজস্ব প্রতিবেদক, ইসলামপুর, বাংলারচিঠিডটকম 



















