ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মেলান্দহে ৮২ বস্তা সরকারি চালসহ দু’জন আটক

মেলান্দহ : উদ্ধার হওয়া চালের বস্তা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় পৃথক স্থান থেকে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ৮২ বস্তা চালসহ দু’জনকে আটক করেছে পুলিশ। ৩১ আগস্ট, রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- ফুলকোচা দক্ষিণপাড়া এলাকার আফজালের ছেলে বাউল সুজন (৩৫) ও একই এলাকার মৃত আশরাফ আলীর ছেলে মুকুল মিয়া (৫৫)।

জানা গেছে, মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকার আব্দুল মান্নান ও আমেজ মিয়ার বাড়িতে খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত ও সিলবিহীন সরকারি চালের বস্তার সন্ধান পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন সাইজের ৮২ বস্তা চাল উদ্ধার করে। এ সময় মুকুল ও সুজন নামের দুই ব্যক্তি চালের বস্তাগুলো ছাড়িয়ে নিতে গেলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খাদ্য অধিদপ্তরের সিল সংবলিত বিভিন্ন সাইজের ৮২ বস্তা চাল ও দু’জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা বস্তাগুলোতে প্রায় তিন হাজার ২০০ কেজির মত চাল হবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মেলান্দহে ৮২ বস্তা সরকারি চালসহ দু’জন আটক

আপডেট সময় ১০:৩২:৪২ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫