ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

মাদারগঞ্জে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

মাদারগঞ্জ : বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা বিএনপির নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দলটির ত্যাগী ও পদবঞ্চিত নেতা-কর্মীরা। ১৯ আগস্ট, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মিলন বাজারে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি মিলন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। ‘মাদারগঞ্জ-মিলন বাজার বিএনপি সর্বস্তেরর জনগণ’ এর ব্যানারে বিক্ষোভ মিছিল কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক হেলাল উদ্দিন, উপজেলা শ্রমিক দলের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের সদস্য শফিকুল ইসলাম, সোহানুর রহমান সেলিম, আল আমিন, যুবদল নেতা ওমর ফারুক, হানিফ সংকেত, সুজন, আমিনুর রহমান, ওলামাদলের নেতা আলমগীর হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, নবগঠিত কমিটিতে অনেক বিতর্কিত নেতা জায়গা পেয়েছেন। এই কমিটিতে ত্যাগীদের বঞ্চিত করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই অথর্ব কমিটি বাতিল করে ত্যাগী, বঞ্চিত, পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি গঠন করা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য, ১৮ আগস্ট, সোমবার বিকালে আইনজীবী মনজুর কাদের বাবুল খানকে সভাপতি ও মিজানুর রহমান রতনকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মাদারগঞ্জ উপজেলা বিএনপির পূর্নাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

মাদারগঞ্জে বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আপডেট সময় ১০:৫৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫