ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইসলামপুরে অগ্নিকান্ডে কৃষকের ৪টি ঘর ভস্মীভূত

ইসলামপুর : আগুনে পুড়ে যায় চারটি কৃষক পরিবারের বসতঘর। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর ইসলামপুর উপজেলার পৌর শহরের মৌজাজাল্লা ফকিরবাড়ি এলাকায় ১৯ আগস্ট, মঙ্গলবার বিকালে অগ্নিকান্ডে কৃষকের চারটি বসতঘর পুড়ে গেছে। এতে নগদ টাকা, ধানসহ অন্তত দশ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে।

জানা গেছে, ফকিরবাড়ির আসাদ আলীর ঘর থেকে প্রথমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। পরে সেই আগুন মুহূর্তের মধ্যেই পাশে থাকা তিনটি বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে এবাদ আলী, জাহাঙ্গীর আলম ও চিকন আলীর বসতঘরের নগদ টাকা, ধান, আসবাবপত্র সহ অন্তত দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা।

ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাজাহারুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি বসতঘর পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের বিষয়টি জানা যায়নি।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামপুরে অগ্নিকান্ডে কৃষকের ৪টি ঘর ভস্মীভূত

আপডেট সময় ০৯:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫