ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল
মাদারগঞ্জ

মাদক সেবনের ছবি ভাইরাল, ছাত্রদল নেতার পদ স্থগিত

মাদারগঞ্জ : গ্রেপ্তার ছাত্রদলনেতা মেহেদী হাসান শাকিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদক সেবনের অভিযোগে জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করেছে জামালপুর জেলা ছাত্রদল। ১৪ আগস্ট, বৃহস্পতিবার বিকালে জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাদারগঞ্জের জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করা হল। তার সাথে ছাত্রদলের কোন নেতা-কর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হল।

জানা গেছে, ১৬ জুলাই, বুধবার জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ শাখা ছাত্রদলের নয় সদস্য বিশিষ্ট কমিটি দেয় জেলা ছাত্রদল। কমিটির এক মাস না পেরোতেই সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিল ও তার সহযোগীদের গাঁজা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ১৪ আগস্ট সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন প্রোফাইল ও পেইজে পোস্ট করা ছবিতে দেখা যায়, কলেজ ছাত্রদলের নেতা শাকিল প্রকাশ্যে কয়েকজনের সাথে একটি প্লাস্টিকের বোতলের মধ্যে পাইপ ঢুকিয়ে গাঁজা সেবন করছেন। তার পাশেই রয়েছে আর তিনজন। এদিকে ছবিটি ভাইরালের পর থেকেই নানা আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে জানতে মেহেদী হাসান শাকিলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল এ প্রতিবেদককে বলেন, জামালপুর জেলা ছাত্রদল মাদকের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভাইরাল হওয়া ছবিটি দেখে জামালপুর টেক্সটাইল ইন্সটিটিউট কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান শাকিলের পদ স্থগিত করা হয়েছে। পাশাপাশি তার সাথে ছাত্রদলের কোন নেতা-কর্মীর সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদারগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন এ প্রতিবেদককে বলেন, গাঁজাসেবন করে যারা ভাইরাল হয়। তাদের ছাত্রদল করার কোন অধিকার নেই। মাদকের বিরুদ্ধে মাদারগঞ্জ উপজেলা বিএনপি সব সময় কঠোর অবস্থানে আছে এবং থাকবে ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, ফেসবুকে একটি ছবি দেখেছি। শুনেছি তার পদ স্থগিত করেছে জেলা ছাত্রদল। তবে এ বিষয়ে কেউ থানায় কোন লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেয়া হবে।

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

মাদারগঞ্জ

মাদক সেবনের ছবি ভাইরাল, ছাত্রদল নেতার পদ স্থগিত

আপডেট সময় ০৯:০৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫