ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ মেলান্দহে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ইটভাটার চিমনি ধ্বংস বকশীগঞ্জে অ্যাপসে সার বিতরণের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ : সিলিং ফ্যানে ঝুলে যুবকের আত্মহত্যা মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

বিএনপির সদস্য সংগ্রহ শুরু করল জামালপুর শহর বিএনপি

জামালপুর : ফরম বিতরণের মধ্য দিয়ে বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

বিএনপি’র জামালপুর শহর শাখার প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ১০ আগস্ট, রবিবার থেকে শুরু হয়েছে। এদিন জামালপুর জেলা শিল্প কলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি শুরু করা হয়।

জামালপুর শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কোন দোসর যাতে এই সদস্য ফর্ম ক্রয় করতে না পারে সেই দিকে সকলকে সজাগ থাকতে হবে।

জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, রিজভী আল জামালী রনজু, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজীব, সদস্য মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপির সহ-সভাপতি মাঈন উদ্দিন বাবুল, এনামুল হক খান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান মমিন প্রমুখ।

অনুষ্ঠানে মাত্র ২০ টাকা দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রথম সদস্য ফরম সংগ্রহ করেন আব্দুল বারী। অনুষ্ঠানে ১০ জন সদস্য ফরম সংগ্রহ করেন। শহরের ১৪টি ওয়ার্ডে এক হাজার ৪০০ সদস্য ফরম বিতরণ করা হয়। সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে শহর বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

বিএনপির সদস্য সংগ্রহ শুরু করল জামালপুর শহর বিএনপি

আপডেট সময় ০৯:২৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫