জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় চুরি হওয়া ১৫টি মোবাইল ফোনসেট উদ্ধারের পর মালিকদের কাছে করেছে বকশীগঞ্জ থানা পুলিশ। ২৯ জুলাই, মঙ্গলবার দুপুরে থানা কম্পাউন্ডে আনুষ্ঠানিকভাবে এসব ফোনসেট হস্তান্তর করা হয়।
বিভিন্ন মালিকের কাছে মোবাইল ফোনসেটগুলো হস্তান্তর করেন দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম। এ সময় বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে বকশীগঞ্জ থানায় সাধারণ ডায়েরিমূলে বকশীগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযানে বিভিন্ন মালিকের চুরি হওয়া মোবাইল ফোনসেট উদ্ধার করেন। উদ্ধার হওয়া মোবাইল ফোনসেটগুলো আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ। মোবাইল পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান উদ্ধার হওয়া মোবাইল মালিকেরা।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, চুরি হওয়া মোবাইল উদ্ধারে আমরা সবোর্চ্চ গুরুত্ব দিয়ে আমরা কাজ করে থাকি। তাই আমরা চুরি হওয়া মোবাইল ফোন গুলো উদ্ধার করেছি এবং মালিকদের নিকট হস্তান্তর করেছি।
জিএম ফাতিউল হাফিজ বাবু : নিজস্ব প্রতিবেদক, বকশীগঞ্জ, বাংলারচিঠিডটকম 



















