ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

চার গর্বিত মাকে সম্মাননা দিল ফেসবুক গ্রুপ ‘আমাদের পাথালিয়া’

জামালপুর : সম্মাননা হাতে চার গর্বিত মা। ছবি : বাংলারচিঠিডটকম

‘যাদের কাছে গচ্ছিত আমাদের পাথালিয়ার সম্পদ, আমাদের সন্তান’ এই প্রত্যয়ে জামালপুরে চারজন গর্বিত মাকে সম্মাননা দিয়েছে ফেসবুক গ্রæপ ‘আমাদের পাথালিয়া’। ২০ জুন, শুক্রবার বিকালে জামালপুর পৌর এলাকার পাথালিয়ায় এই সম্মননা অনুষ্ঠানের আয়োজন করে গ্রুপটি।

শহরের পাথালিয়া তাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মননা অনুষ্ঠানে সৃজনশীল নারী উদ্যোক্তা, চাকুরিজীবী, পেশাজীবী, সমাজের জন্য নিবেদিত নারীদের উপস্থিতিতে গর্বিত মা ক্যাটাগরিতে পাথালিয়া এলাকার চারজন গর্বিত মাকে সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা প্রদান ও মতবিনিময় সভায় জান্নাতুল ফেরদৌসী মাসুমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গর্বিত মা সুলতানা রাজিয়া। এ সময় আরও বক্তব্য রাখেন শাহ্ মো. আমিনুল ইসলাম, দিদারুল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী, আব্দুল মালেক, এস কে রাসেল, সোহেল রহমান রিপন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘আমাদের পাথালিয়া’ ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা ও এডমিন মোহাম্মদ রাসেল মিয়া।

জামালপুর : আয়োজকদের সাথে সম্মাননা হাতে চার গর্বিত মা। ছবি : বাংলারচিঠিডটকম

পরে গর্বিত মা সুলতানা রাজিয়া, নূর-ই-ফেরদৌসী, শামছুন্নাহার ও মোছা. মাকসুদা ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত গর্বিত এসব মায়েরা তাদের তিনজন করে সন্তানের গেজুয়েশন সম্পন্ন করিয়েছেন এবং প্রত্যেক সন্তান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় কর্মরত রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

চার গর্বিত মাকে সম্মাননা দিল ফেসবুক গ্রুপ ‘আমাদের পাথালিয়া’

আপডেট সময় ০৮:১৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫