ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

ইরানের সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি (সংগৃহীত)

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সঙ্গে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অনুমোদন সংক্রান্ত আইনে সই করেছেন।

বার্তা সংস্থা তাস জানিয়েছে, ২১ এপ্রিল সোমবার পুতিন চুক্তিটি অনুমোদনকারী আইনে সই করেন। নথিটি রুশ আইনি তথ্যের অফিসিয়াল ওয়েব পোর্টালে পোস্ট করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এই চুক্তিতে দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে মস্কো এবং তেহরানের মধ্যে সহযোগিতার আরও উন্নয়নের জন্য আইনি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এটি রাশিয়া এবং ইরানের কৌশলগত অংশীদার হিসেবে মর্যাদাকে প্রতিষ্ঠিত করে এবং প্রতিরক্ষা, সন্ত্রাসবাদ মোকাবেলা, জ্বালানি, অর্থ, পরিবহন, শিল্প, কৃষি, বিজ্ঞান, সংস্কৃতি এবং প্রযুক্তিসহ সব ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করে।

২০২৫ সালের জানুয়ারিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মস্কো সফরের সময় এই চুক্তি সই হয়েছিল। চলতি মাসের শুরুতে রাশিয়ার স্টেট ডুমা এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিল উভয়ই চুক্তিটি অনুমোদন করে।

প্রাথমিকভাবে চুক্তি সইয়ের পর পুতিন এটিকে ‘একটি যুগান্তকারী দলিল’ বলে অভিহিত করেন। অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট এটি ‘সকল ক্ষেত্রে ইরান ও রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে’ বলে জানান।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

ইরানের সঙ্গে ২০ বছরের কৌশলগত চুক্তি অনুমোদন করলেন পুতিন

আপডেট সময় ০৮:৫৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫