ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গলা খুসখুসের ঘরোয়া টোটকা

বাংলারচিঠি ডটকম ডেস্ক : শীতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে নাক বন্ধ, গলা খুসখুস, মাথাব্যথার মতো সমস্যা। আসলে কাশি, ঠাণ্ডা ও গলার সাধারণ কিছু বিরক্তিকর সমস্যা শীতকে উপভোগ করতে বাধা দেয়।

কিন্তু আপনি কি জানেন যে, গলা খুসখুস আসলে ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণে দেহের প্রতিরক্ষা প্রতিক্রিয়াগুলোর মধ্যে একটি? গলার ব্যথা বা গলা ধরার কয়েকটি সাধারণ কারণ হল ঠাণ্ডা, অ্যালার্জি, দূষণ, ধুলা ও জোরে জোরে কথা বলার ফলে গলার পেশির চাপ।

যুগ যুগ ধরেই এ সমস্যা থেকে মুক্তি পেতে মানুষ আস্থা রেখেছে ঘরোয়া টোটকাতেই। মাত্র ৩টি ঘরে পাওয়া সহজলভ্য উপাদানযুক্ত পানীয়ের সাহায্যে আপনি সহজেই বাড়িতে গলার সমস্যা থেকে বাঁচার এ ওষুধ বানাতে পারেন। গলা খুসখুস ও গলা ধরার সমস্যার ঘরোয়া টোটকা হলো- আদা, মধু ও কালো মরিচের মিশ্রণ।

উপকরণ
* এক চা চামচ আদা কুচনো
* আধ চা চামচ কালো মরিচ
* এক চা চামচ মধু

পদ্ধতি
একটি পাত্রে এক কাপ পানি নিন। পানি ভালো করে ফোটান। পানিতে আদা এবং কালো মরিচ যোগ করুন এবং তাপ কমিয়ে দিন। এখন এ মিশ্রণে মধু যোগ করুন এবং প্রায় দুই মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিন। কাপে ঢেলে হালকা উষ্ণ অবস্থায় খান।

ঠাণ্ডা, কাশি ও গলার চিকিৎসার জন্য আদাটি বেশ পুরনো প্রথাগত টোটকা। আদায় উপস্থিত সক্রিয় উপাদান জিঞ্জেরোল আমাদের শরীরকে শক্তিশালী করে তাৎক্ষণিক আরাম জোগায়। কালো মরিচ ভিটামিন সি, ফ্ল্যাভোনয়েডস, অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে সমৃদ্ধ বলে কাশি এবং ঠাণ্ডা লাগার সমস্যায় অব্যররথ কাজ দেয়। মধু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক। কালো মরিচের মতো মধুতেও প্রয়োজনীয় ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টস রয়েছে। মধু ভিটামিন সি, ডি, ই, কে এবং বি কমপ্লেক্স এবং বিটা ক্যারোটিন সমৃদ্ধ, যা অনাক্রম্যতা বাড়ানোর জন্য পরিচিত।
সূত্র : এবিনিউজ ২৪ ডটকম

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

গলা খুসখুসের ঘরোয়া টোটকা

আপডেট সময় ০৯:০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯