ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সরিষাবাড়ীতে মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আলোচনা সভা

সরিষাবাড়ী : আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সর্বস্তরের মানুষের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল শনিবার বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের ভাটারা স্কুল ও কলেজ মাঠে এ আলোচনার সভার আয়োজন করে ভাটারা বিট পুলিশিং কমিটি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম সেবা। পুলিশ সুপার বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশ সদস্যদের পাশে থেকে সহায়তা করুন। আমরা চাই অপরাধমুক্ত সুন্দর সমাজ গড়তে। আমরা ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্র গড়তে সমাজের সকল শ্রেণির মানুষের সহায়তা চাই।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম, জামালপুর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল আওয়াল, ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশিদ খান, ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি আইনজীবী হুমায়ুন কবির খান, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাবির হোসেন বিপুল। অনুষ্ঠান পরিচালনা করেন সরিষাবাড়ী থানার দ্বিতীয় কর্মকর্তা বিকাশ সরকার।

সরিষাবাড়ী : আলোচনা সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনতা। ছবি : বাংলারচিঠিডটকম

বিশেষ অতিথি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম বলেন, ছাত্র-জনতার আন্দোলনে এদেশ থেকে ফ্যাঁসিবাদের প্রধান শেখ হাসিনা ও তার দোসরেরা পালিয়ে গেছে। তাদের অপকর্মের কারণেই মানুষ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ফ্যাঁসিবাদের অনেক দোসরেরা এখনও বিভিন্ন অপকর্ম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জেলা জামায়াতে সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুল আওয়াল বলেন, সুন্দর একটি সমাজ গড়তে মাদক, চুরি, ছিনতাই, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত থাকতে হবে সবাইকে। সকল অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

সরিষাবাড়ীতে মাদক সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে আলোচনা সভা

আপডেট সময় ০৮:৩৮:১২ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫