ঢাকা ০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠিত

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি: বাংলারচিঠিডটকম

কল্যাণ, সুরক্ষা, নিরাপত্তা এবং সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নের লক্ষে ৯ এপ্রিল বুধবার জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

জামালপুর পৌরএলাকার পলাশগড় মুন মেমোরিয়াল বিদ্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিপদাপন্ন পরিবারের সদস্য সাবিনা বেগম সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের উপনির্বাহী পরিচালক ফাহাদ মাহমুদ ইবনে হুদা, স্ক্রিপ্ট প্রকল্পের ব্যবস্থাপক লিটন সরকার, প্রকল্প কর্মকর্তা আরজু আহম্মেদ, মুন মেমোরিয়াল বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিল, গৃহকর্মী নাছিমা প্রমুখ।

আলোচনা সভা শেষে পৌরসভার বিভিন্ন এলাকা থেকে আগত গৃহকর্মী ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ২১ সদস্যবিশিষ্ট গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠন করা হয়। জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল জলিলকে সভাপতি ও গৃহকর্মী নাছিমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

উল্লেখ সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী তৃতীয় লীঙ্গের সদস্য, গৃহকর্মী ও বিপদাপন্ন নারী, শিশুদের আর্থ-সামাজিক উন্নয়নে এবং অধিকার সুরক্ষায় উন্নয়ন সংঘের স্ট্রেনদেনিং ক্যাপাসিটি এন্ড রাইটস ইনিসিয়েটিভ থ্রো প্রোমোশন অফ টেকনোলজিস্ট (স্ক্রিপ্ট) প্রকল্পটি জামালপুর ও শেরপুর জেলায় শুরু হয়েছে। এতে আর্থিক সহায়তা প্রদান করছে বাংলাদেশের সর্ববৃহৎ স্টিল কোম্পানি বিএসআরএম।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুরে গৃহকর্মী উন্নয়ন প্লাটফরম গঠিত

আপডেট সময় ০৭:৪৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫