ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

জামালপুর চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জামালপুর : বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির (জেসিসিআই) ৩৮তম বার্ষিক সাধারণ সভা-২০২৪ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২২ মার্চ শনিবার বিকেলে শহরের বেলটিয়া গ্যাসপাম্প সংলগ্ন চেম্বারের কার্যালয়ে এ সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহ-সভাপতি রঞ্জন কুমার সিংহ চপলের সভাপতিত্বে ও সহ-সভাপতি ইকরামুল হক নবীনের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন জেসিসিআই এর পরিচালক জাকির হোসেন খান, বাংলাদেশ দোকান মালিক সমিতি জেলা শাখার সভাপতি মিজানুর রহমান, কনজুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন প্রমুখ।

সভায় শোকপ্রস্তাব পাঠ করেন জেসিসিআই এর পরিচালক সিদ্দিকুর রহমান। বিগত বার্ষিক সভার প্রতিবেদন পাঠ করেন জেসিসিআই এর পরিচালক আইনজীবী আনিছুর রহমান মানিক।

জামালপুর : মোনাজাতে অংশ নেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। ছবি: বাংলারচিঠিডটকম

বক্তারা জানান, আমাদের পরিচালনা পরিষদ আসার পরে শহরে একটি হাইওয়ে রোডের পাশে একটি ভবন নির্মাণ করা হচ্ছে। এই কার্যকরি কমিটির তত্ত্বাবধানে এবং আর্থিক সহয়তায় নির্মিত হচ্ছে ভবনটি। এটি হবে জামালপুরের ব্যবসায়ীদের সুন্দর একটি প্লাটফর্ম।

বক্তারা আরও বলেন, জামালপুরের ব্র্যান্ডিং নকশিকাঁথা, এটির সঙ্গে জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত। এভাবে নানা সেক্টরে চেম্বারের অবদান রয়েছে। ব্যবসায়ীদের নির্বিঘ্ন ব্যবসায় পরিচালনা এবং আর্থসামাজিক উন্নয়নে জামালপুর চেম্বার অব কমার্স সবসময় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা পালন করবে এই সংগঠন।

সাধারণ সভা শেষে ইফতার মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুসলিমাবাদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল হাশিম।

সাধারণ সভা ও ইফতার মাহফিল জেসিসিআই এর কর্মকর্তা ও জামালপুর জেলার সকল সাধারণ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

জামালপুর চেম্বার অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:২৭:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫