ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি : মুফতী মোস্তফা কামাল

জামালপুর : বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল। ছবি: বাংলারচিঠিডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল বলেছেন, ৫ আগস্ট গণঅভ্যুত্থানে দুই হাজার ছাত্র-জনতার জীবনের বিনিময়ে নতুন করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

২০ মার্চ বৃহস্পতিবার বিকালে জামালপুর শহরের বসাক মার্কেটে একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখা আয়োজিত শুরা অধিবেশন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সংস্কার না করে নির্বাচন করলে তথাকথিত স্বৈরাচারের দোসরেরা আবার নৈরাজ্য সৃষ্টি করবে। আবার ফ্যাসিস্ট সৃষ্টি হবে। এটা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। অন্তবর্তীকালীন সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই, আগে সংস্কার পরে জাতীয় নির্বাচন। শুরা অধিবেশন ও ইফতার মাহফিলে আগত সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর সদর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জামিলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. হামিদুর রহমানের সঞ্চালনায় শুরা অধিবেশন ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ওসি (তদন্ত) আনিছুর আশিকিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার উপদেষ্টা ডা. সৈয়দ ইউনুস আহমাদ, সেক্রেটারি মাওলানা সুলতান মাহমুদ সিরাজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাজহারুল আনোয়ার, বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালপুর জেলা শাখার সভাপতি শামসুল হক প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে মো. হামিদুর রহমানকে সভাপতি ও হাফেজ কারী শফিকুল ইসলামকে সেক্রেটারি এবং আব্দুল আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করে দুই বছর মেয়াদি আংশিক কমিটির নাম ঘোষণা করা হয়।

শুরা অধিবেশন ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা ও সদর উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

ছাত্র-জনতার আন্দোলনের মধ্যদিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি : মুফতী মোস্তফা কামাল

আপডেট সময় ১১:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫