ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

খেজুরতলায় ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

জামালপুর : হামলায় গুরুতর আহত সাংবাদিক রিয়াদ, মিঠু ও সানজিদুল আকন্দ মাশফি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের খেজুরতলা এলাকায় ইফতারের খাবার কম পড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন। ১২ মার্চ বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, ১২ মার্চ সন্ধ্যায় জামালপুর শহরের খেজুরতলা এলাকায় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের প্রয়াত সভাপতি জাকিউল হাসান সাবুর স্মরণে দোয়া ও ইফতারের আয়োজন করে তার পরিবার। ইফতারের সময় খাবারের প্যাকেট কম পড়ায় স্থানীয়দের সাথে মাইক্রোবাস চালকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

ঘটনা জানাজানি হলে সাংবাদিকেরা ঘটনাস্থলে গিয়ে মারামারির ভিডিও ধারণ করেন। কিছুক্ষণ পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ উপস্থিত হলে পুলিশের সামনেই দেশ টিভির জামালপুর জেলা প্রতিনিধি রিয়াদ, দৈনিক দেশ সংবদের সাংবাদিক সালাউদ্দিন মিঠু ও ডিবিসি নিউজের ক্যামেরাপারসন সানজিদুল আকন্দ মাশফিকে ব্যাপক মারধর করে। এতে তারা গুরুতর আহত হন। তাদের কাছ থেকে তিনটি মোবাইল সেট ও আইডি কার্ড ছিনিয়ে নেয় হামলাকারীরা।

এ ঘটনায় আরও তিন জন আহত হয়েছেন। তারা হলেন- জামালপুর পৌরসভার তেতুলিয়া এলাকার মনজু হাসান মুসার দুই ছেলে জাহিদুল ইসলাম আশেক ও জিহান ও মুসলিমাবাদ এলাকার শুভ। আহত সবাইকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী ইউসুফ আলী এ প্রতিবেদককে বলেন, মারমারির দৃশ্য ক্যামেরায় ধারণ করা সাংবাদিদদের দায়িত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর আক্রমণ স্বাধীন সাংবাদিকতায় বড় ধরনের বাধা। এ ঘটনায় পুলিশের ভূমিকা দু:খজনক। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক এ প্রতিবেদককে বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। হাসপাতালে গিয়ে আহতদের খোজ-খবর নিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

খেজুরতলায় ইফতার নিয়ে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৬

আপডেট সময় ০৪:১৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫