ঢাকা ১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

পাকিস্তানকে কাঁদিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।

১৪ ফেব্রুয়ারি শুক্রবার রাতে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। এর মাধ্যমে সিরিজে তিন ম্যাচের (লিগ পর্ব ও ফাইনাল) সবগুলোই জিতলো নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতিটা দারুণ হলো কিউইদের।

করাচিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১২ ওভারের মধ্যে দলীয় ৫৪ রানেই ৩ উইকেট হারায় পাকিস্তান। ফখর জামান ১০, বাবর আজম ২৯ ও সৌদ শাকিল ৮ রান করেন।

চতুর্থ উইকেটে জুটি বেঁধে নিউজিল্যান্ড বোলারদের শক্ত হাতে সামাল দেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচের দুই সেঞ্চুরিয়ান পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা।

আগের ম্যাচে ২২৯ বলে ২৬০ রানের রেকর্ড জুটি গড়া রিজওয়ান-সালমান এবার ১২০ বলে ৮৮ রান যোগ করেন। তবে দু’জনের কেউই হাফ-সেঞ্চুরি স্পর্শ করতে পারেননি। রিজওয়ান ৪৬ ও সালমান ৪৫ রানে থামেন।

দলীয় ১৬১ রানের মধ্যে রিজওয়ান-সালমান আউট হলে পাকিস্তানের বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায়। তারপরও তায়েব তাহিরের ৩৮, ফাহিম আশরাফের ২২ ও নাসিম শাহর ১৯ রানের সুবাদে ৪৯ দশমিক ৩ ওভারে ২৪২ রানের লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান।

নিউজিল্যান্ডের পেসার উইল ও’রুর্ক ৪৩ রানে ৪ উইকেট নেন।

২৪৩ রানের জবাবে দ্বিতীয় ওভারেই নিউজিল্যান্ড ওপেনার উইল ইয়ং ৫ রানে সাজঘরে ফিরেন। দ্বিতীয় উইকেটে ৯৬ বলে ৭১ রানের জুটিতে নিউজিল্যান্ডকে লড়াইয়ে ফেরান আরেক ওপেনার ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন।

ব্যক্তিগত ৩৪ রানে উইলিয়ামসন আউট হলে ভাঙে জুটি। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৪৮ রানে থামেন কনওয়ে।

দলীয় ১০৮ রানে কনওয়ে ফেরার পর চতুর্থ উইকেটে ৮৮ বলে ৮৭ রানের জুটিতে নিউজিল্যান্ডের জয়ের পথ তৈরি করেন ড্যারিল মিচেল ও টম লাথাম। ৬টি চারে ৫৭ রানে বিদায় নেন মিচেল।

দলের জয় থেকে ১১ রান দূরে থাকতে আউট হন লাথাম। দু’বার জীবন পেয়ে ৫টি চারে ৫৬ রান করেন তিনি। এরপর গ্লেন ফিলিপস ২০ ও মাইকেল ব্রেসওয়েল ২ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন।

পাকিস্তানের নাসিম ৪৩ রানে ২ উইকেট নেন।

ফাইনাল সেরা হন নিউজিল্যান্ডেরও’রুর্ক, টুর্নামেন্ট সেরা হন পাকিস্তানের সালমান।

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

পাকিস্তানকে কাঁদিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:৩২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫