ঢাকা ০১:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী পানি জমে মরে গেছে জামালপুরে হর্টিকালচার সেন্টারের ১৩৭টি মাতৃ লিচু গাছ শরিফপুরে ত্রিশ বছরের জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন দুই নেতা টিএসপিতে অসামান্য অবদানে মিজানুর রহমানকে সংবর্ধনা জামালপুর ডায়াবেটিক সমিতির সভাপতি হলেন এমপি মামুন, তরিকুল সম্পাদক দেওয়ানগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ হাইড্রোলিক পাম্পে উঁচু হল দেবে যাওয়া ইসলামপুরের আগারী সেতু মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা হবে : প্রতিমন্ত্রী মিল্লাত আবদুল্লাহ আল-হারুন : জার্মানিতে বাসরত বহুমুখী প্রতিভাধর বাংলাভাষী লেখক সড়ক সংস্কার করে দিলেন ফাহাদ হোসেন

অপারেশন ডেভিল হান্ট : ইসলামপুরে গ্রেপ্তার ৩

ইসলামপুর : গ্রেপ্তার তিন আসামি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে অভিযান চালিয়ে সন্ত্রাস ও নাশকতার মামলার আসামি আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ইসলামপুর থানা পুলিশ। ১০ ফেব্রুয়ারি সোমবার রাতে এ অভিযান চালায় পুলিশ।

গ্রেপ্তার আসামিরা হলেন- ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ এলাকার মৃত শহীদুর রহমান খানের ছেলে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজেদুল ইসলাম খান শামীম, লক্ষ্মীপুর বালুচরের মৃত জামাল উদ্দিনের ছেলে, আওয়ামী লীগকর্মী ও ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হুমায়ুন রশিদ দুলাল ও উত্তর সিরাজাবাদ এলাকার মো. ফজলুর রহমানের ছেলে ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. তানজিল হোসেন।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে রাতে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের বিশেষ ক্ষমতা এবং সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি হিসাবে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও তাদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকশিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

অপারেশন ডেভিল হান্ট : ইসলামপুরে গ্রেপ্তার ৩

আপডেট সময় ০৪:৪৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫