ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ২৬ দিন পর দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর কফিনবন্দি মরদেহ জামালপুরে শেষ হল তিনদিনব্যাপী জাতীয় ফল মেলা মাদকের সাথে জড়িত বিএনপি নেতা-কর্মীদের সর্বপ্রথম গ্রেপ্তার করুন : ওয়ারেছ আলী মামুন জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী আগামী ৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল পাঁচ বছরে মাদারগঞ্জে এক লাখ গাছ লাগানোর ঘোষণা বিএনপির সরিষাবাড়ীতে মাদক জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

জামালপুর : বিক্ষুব্ধ ত্যাগী নেতাকর্মীরা জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল বের করে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ নয় বছরের কমিটি বাতিল করে আহ্বায়ক কমিটি গঠন ও সম্মেলনের মাধ্যমে নতুন পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের দাবিতে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের তৃণমূল নেতৃবৃন্দের ব্যানারে জামালপুর শহরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় তারা এ কর্মসূচি পালন করেন।

৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খানের নেতৃত্বে শহরের সকাল বাজার থেকে মশালবিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা জামে মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহাদাত হোসেন সাগর বলেন, বর্তমান জেলা কমিটি একটি মেয়াদ উত্তীর্ণ কমিটি। এই কমিটি ভেঙে দেওয়া জরুরি হয়ে পড়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও তার কিছু সংখ্যক সমর্থক জেলা বিএনপিকে কুক্ষিগত করে রেখেছেন। অবিলম্বে মেয়াদ উত্তীর্ণ জামালপুর জেলা বিএনপির কমিটি বাতিল করতে হবে। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের জোরালো দাবি জানান তিনি। অন্যথায় মেয়াদ উত্তীর্ণ কমিটির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানসন তার বক্তব্যে বলেন, অবিলম্বে জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিল করতে হবে। আমরা এই কমিটি মানি না। অবিলম্বে কমিটি বাতিল করে জেলা সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া বিএনপিনেতা আজম খানও এই সমাবেশে বক্তব্য রাখেন।

জামালপুর : মশাল মিছিল শেষে বকুলতলা মোড়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করেন বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মীরা। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জাকির হোসেন, জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক বিষ্ণ চন্দ্র মন্ডল, শহর বিএনপির সহ-সম্পাদক মনিরুজ্জামান মনির, জামালপুর শহর বিএনপির প্রচার সম্পাদক শেখ ফরিদ মামুন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন লিয়ন, জামালপুর শহর যুবদলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, ছাত্রদলনেতা জাকির হোসেন, যুবদলনেতা খায়রুল ইসলাম লিয়ন, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক এজিএস মহব্বত হোসেন, জাসাস নেতা মো. আক্তারুজ্জামান, যুবনেতা ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি ও বিভিন্ন অঙ্গদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

এদিকে জেলা বিএনপির সদস্য ও শহর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মোশারফ হোসেন খান বলেছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় বেশ কয়েকজন নেতৃবৃন্দের উপস্থিতিতে ২০১৬ সালে জামালপুর জেলা বিএনপির সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই সম্মেলনে ফরিদুল কবীর তালুকদার শামীমকে সভাপতি ও অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুনকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। দীর্ঘ প্রায় নয় বছর ধরে সেই কমিটিই বহাল রয়েছে। মেয়াদ উত্তীর্ণ জেলা কমিটি ভেঙে দিয়ে সম্মেলনের আয়োজন না করায় জেলা বিএনপিতে ক্রমশ দলীয় কোন্দল আরও ব্যাপক আকার ধারণ করছে। দলের মধ্যে বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে। জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির বাতিলের জোরালো দাবি জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন

জামালপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল

আপডেট সময় ১০:১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫