ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

গ্রামীণ টেলিকমের লভ্যাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান : শ্রম উপদেষ্টা

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কোম্পানির বাৎসরিক লভ্যাংশের দশমিক ৫ শতাংশ হারে ৩৮ কোটি ৩৯ লাখ ৪৯ হাজার ৭৭০ টাকার চেক হস্তান্তর করেছেন।

তিনি ৫ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

ড. এম সাখাওয়াত হোসেন বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে এই টাকা জমা হবে। দেশের সকল অঞ্চল ও স্তরের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিক ও শ্রমিকের পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে এ অর্থ ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলের অর্থ মৃত শ্রমিকদের অনুদান, ছাত্র বৃত্তি এবং শ্রমিকদের জরুরি চিকিৎসাতেও খরচ করা হবে।

এ সময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুনির হোসেন খান, গ্রামীণ টেলিকমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

গ্রামীণ টেলিকমের লভ্যাংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে প্রদান : শ্রম উপদেষ্টা

আপডেট সময় ১০:২৭:১৭ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫