ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ
জমি নিয়ে বিরোধ

সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ৭

সরিষাবাড়ী : গুরুতর আহত রুস্তম শেখ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় জমি নিয়ে বিরোধের রেশ ধরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন। ৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের আদ্রা এলাকায় ৩৩ শতাংশ জমি নিয়ে স্থানীয় রুস্তম শেখ ও আব্দুর রহমানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ৩০ জানুয়ারি সকালে রুস্তম শেখের জমিতে হাল চাষ করতে যান। এতে বাধা দেন আব্দুর রহমান ও তার লোকজন। এ নিয়ে কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে আব্দুর রহমান ও তার লোকজন রুস্তম শেখের উপর হামলা চালিয়ে মারধর করতে থাকে। তার চিৎকারে পরিবারের লোকজন সেখানে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত রুস্তম শেখসহ সুজন মিয়া, সোনাবানু, সুন্দরী, নুর ইসলাম, বাবু মিয়া ও ঝর্ণা বেগমকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করান।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া এ প্রতিবেদককে বলেন, বিষয়টি শুনেছি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জমি নিয়ে বিরোধ

সরিষাবাড়ীতে সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় ০৫:৩৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী ২০২৫