ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর জাতীয় মৎস্য পক্ষ : জামালপুরে বর্ণাঢ্য আলোচনা সভা, শোভাযাত্রা দশানী নদীর ভাঙনে হুমকির মুখে সাজেলের চর বাজার, সেতু খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিন : সরিষাবাড়ীতে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত দেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাতকে কর্মীর হাতে রূপান্তর করতে হবে : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন : জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে ইসলামপুরে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

জামালপুরে রক্তের বন্ধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর : অনুষ্ঠানে বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করে রক্তের বন্ধন।

রক্তের বন্ধনের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা, প্রধান পৃষ্ঠপোষক ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।

এছাড়াও রক্তের বন্ধনের উপদেষ্টা জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ তরিকুল ইসলাম রনি, সহকারী অধ্যাপক ইয়াসিন ইবনে মাসুদ, ওয়াহিদুজ্জামান রবিন, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার উপদেষ্টা সহযোগী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক শাকের আহমদ চৌধুরী, সহকারী অধ্যাপক আমানুল্লাহ আল মারুফ, রক্তের বন্ধন ঝাউগড়া শাখার সভাপতি আনোয়ার হোসেন, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান রকিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০১১ সালে সরকারি আশেক মাহমুদ কলেজের একঝাঁক তরুণ শিক্ষার্থীরা অসহায়, মুমূর্ষু মানুষের জন্য বিনামূল্যে রক্তদান সেবা কার্যক্রম শুরু করে। তারা গড়ে তুলে মানবিক সংগঠন রক্তের বন্ধন। সংগঠনটি আজ ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে, এখন রক্তের বন্ধনের বেশ কয়েকটি শাখা সংগঠনও রয়েছে। সব মিলিয়ে গত ১৪ বছরে সংগঠনের মাধ্যমে ১৪ হাজার ব্যাগের বেশী স্বেচ্ছায় ও বিনামূল্যে রক্তদান করা হয়েছে।

অনেক চড়াই-উৎরাই পেরিয়ে রক্তের বন্ধনের বর্তমান অবস্থানের জন্য দীর্ঘ এই পথচলায় সংগঠনের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা যুক্ত রয়েছেন তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। আগামীদিনে রক্তের বন্ধনের আরও সামনে এগিয়ে যাওয়ার জন্য সমাজের সকলকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা।

পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রক্তের বন্ধনের সাধারণ সম্পাদক শাহরিয়া আলম আসাদ।

জনপ্রিয় সংবাদ

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

জামালপুরে রক্তের বন্ধনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

আপডেট সময় ১০:০৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫