ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

জামালপুর সিংহজানি উচ্চবিদ্যালয়ে তারুণ্যমেলা সমাপ্ত

জামালপুর : তারুণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই অঙ্গীকার বাস্তবায়নে তারুণ্যের উৎসব উপলক্ষে জামালপুর সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তিনদিনের তারুণ্যমেলা ২৩ জানুয়ারি বৃহস্পতিবার শেষ হয়েছে। এদিন বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি ও কর্তৃপক্ষ এক সমাপনী অনুষ্ঠানের আয়োজন করেন।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জুলাই-আগস্ট ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে উৎসর্গ করে এই তারুণ্যমেলার আয়োজন করা হয়। আয়োজনে সহযোগিতা করেছে জামালপুর জেলা প্রশাসন।

জামালপুর : তারুণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে ছাত্রীদের নৃত্য পরিবেশনা। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। তিনি বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ আর রক্তের বিনিময়ে অর্জিত নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তারুণ্যের জাগরণ আর শক্তির আয়োজন সকলকে উৎসাহিত করবে। জেলা প্রশাসক তারুণ্য উৎসবের পরিকল্পনা তুলে ধরেন।

জামালপুর : তারুণ্যমেলার সমাপনী অনুষ্ঠানে অতিথি, অভিভাবক, ছাত্রী ও দর্শনার্থীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাইনউদ্দিন বাবুল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ ও বাংলারচিঠিডটকম এর সম্পাদক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

মেলায় হরেক রকমের পিঠা প্রদর্শনী, বই প্রদর্শনী, নকশীকাঁথা, মাটির তৈজসপত্রসহ শিক্ষার্থীদের উৎপাদিত পণ্যসামগ্রীর সাতটি প্রদর্শনী কক্ষে প্রদর্শন করা হয়। সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে বিদ্যালয়ের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক উপহার দেওয়া হয়।

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

জামালপুর সিংহজানি উচ্চবিদ্যালয়ে তারুণ্যমেলা সমাপ্ত

আপডেট সময় ০৮:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫