ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে লেখা ‘পাকিস্তান’, আপত্তি ভারতের

পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারত, এ নিয়ে জল কম ঘোলা হয়নি। শেষ পর্যন্ত গো ধরা ভারতেরই জয় হয়েছে। হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান স্বাগতিক হলেও ভারত সব ম্যাচ খেলবে সংযুক্ত আরব আমিরাতে।

এবার আবার নতুন ঝামেলা তৈরি হয়েছে। আর সেই ঝামেলাও তৈরি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের খবর সত্যি হলে, নিজেদের চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম লিখতে অস্বীকৃতি জানিয়েছে বিসিসিআই। আর এই খবর শোনার পর ক্ষেপে গেছে পাকিস্তান।

বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে সব দলের জার্সিতে টুর্নামেন্টের লোগোর নিচে স্বাগতিক দেশের নাম ও সাল লেখা থাকে। কোনো কারণে টুর্নামেন্ট অন্য কোনো দেশে সরে গেলেও আয়োজক দেশের নামটাই লেখা থাকে। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে আরব আমিরাতে সরে গেলেও, সব দল ভারত ২০২১ লেখা জার্সি পরেই খেলেছে। এবার ভারত আরব আমিরাতে ম্যাচ খেললেও আয়োজক তো পাকিস্তানই।

ভারতের জার্সিতে ‘পাকিস্তান’ নামে আপত্তির কথা প্রকাশিত হওয়ার পর ক্রিকেটে রাজনীতি মেশানোর অভিযোগ করেছে পিসিবি। ভারতীয় বার্তা সংস্থা আইএএনএসকে নাম প্রকাশ না করার শর্তে পিসিবির এক কর্মকর্তা ভারতের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে আইএএনএস লিখেছে, ‘বিসিসিআই ক্রিকেটে রাজনীতি নিয়ে এসেছে। খেলাটির জন্য এটি ভালো কিছু নয়। ওরা পাকিস্তান সফর করতে অস্বীকৃতি জানাল। উদ্বোধনী অনুষ্ঠানে অধিনায়ককেও তারা পাঠাতে চায় না। আর এখন আয়োজক দেশের নাম জার্সিতে ছাপাতে চাচ্ছে না। আমাদের বিশ্বাস, আইসিসি এটা হতে দেবে না ও পাকিস্তানের পাশে থাকবে।’

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

চ্যাম্পিয়নস ট্রফির জার্সিতে লেখা ‘পাকিস্তান’, আপত্তি ভারতের

আপডেট সময় ০৯:৩৫:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫