ঢাকা ০৭:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে দু:স্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে অসহায়, দরিদ্র ও দু:স্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। ৭ জানুয়ারি মঙ্গলবার সকালে ৩৫ বিজিবির মাঠ প্রাঙ্গণে এই কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান পিএসসি কম্বল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় ৩৫ বিজিবির সহকারী পরিচালক মুহাম্মদ শামসুল হক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ জামালপুর ব্যাটালিয়ন ৩৫ বিজিবি দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে। এরই অংশ হিসেবে সমাজের গরিব, দু:স্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। আজকে ১০০ জন অসহায়, দু:স্থ ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। জেলার বিভিন্ন বিওপি থেকে প্রত্যন্ত অঞ্চলের আরও ৫০০ জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হবে।

জামালপুরে দু:স্থদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

আপডেট সময় ০৭:৩৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫