ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে উঠলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ।

চলতি সপ্তাহে শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলেড টেস্টে ব্যাট-বল হাতে ভালো করতে পারেননি ভারতের রবীচন্দ্রন অশ্বিন। তাই একধাপ পিছিয়ে তৃতীয় স্থানে নেমে গেছেন অশ্বিন। এই সুযোগে দ্বিতীয় স্থানে উঠেছেন মিরাজ। ২৮৪ রেটিং আছে মিরাজের। অশ্বিনের রেটিং ২৮৩।

২৬৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪১৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক ভারতীয় রবীন্দ্র জাদেজা।

এদিকে আইসিসির সাপ্তাহিক হালনাগাদে ব্যাটারদের তালিকায় শীর্ষে উঠেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। স্বদেশি জো রুটকে সরিয়ে প্রথমবারের মত র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলেন ব্রুক। তবে রুটের সাথে তার ব্যবধান মাত্র ১ রেটিং। ব্রুকের আছে ৮৯৮ রেটিং এবং রুটের নামের পাশে আছে ৮৯৭ রেটিং।

র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থেকে গত সপ্তাহে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামেন ব্রুক। তখন শীর্ষে ছিলেন রুট। ঐ টেস্টের দুই ইনিংসে ব্রুক যথাক্রমে- ১২৩ ও ৫৫ রান করেন তিনি। রুট করেন ৩ ও ১০৬। রুটের চেয়ে রান বেশি করায় শীর্ষে উঠে আসেন ব্রুক।

ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড ও দক্ষিণ আফ্রিকার তেম্বা বাভুমার। এডিলেডে প্রথম ইনিংসে ১৪০ রান করায় ছয় ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন হেড।

গেবেখায় শ্রীলংকার বিপক্ষে টেস্টে দুই ইনিংসে ৭৮ ও ৬৬ রানের ইনিংসের সুবাদে তিন ধাপ এগিয়ে সাতে উঠেছেন বাভুমা।

টেস্টে বাংলাদেশ ব্যাটারদের মধ্যে চোখে পড়ার মত উন্নতি হয়েছে জাকের আলীর। কিংস্টন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বাংলাদেশের জয়ে বড় অবদান রাখেন তিনি। তাই ২১ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে জাকের।

টেস্টে বোলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতীয় পেসার জসপ্রিত বুমরাহ।

জনপ্রিয় সংবাদ

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে মিরাজ

আপডেট সময় ০৫:২৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪