ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী পুড়িয়ে হত্যা : আসামির মৃত্যুদণ্ড, ধর্ষণ : আসামির যাবজ্জীবন কারাদণ্ড জামালপুরে বাল্যবিবাহ-শিশুশ্রম প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে এপির মতবিনিময় বীর মুক্তিযোদ্ধা বারী মণ্ডল আর নেই, তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন জামালপুরে অংশীজনদের সাথে সমঝোতা স্মারক ও কৃষি যন্ত্রপাতি বিতরণ বিএনপিনেতা জিএস ফিরোজ মিয়ার গণসংযোগ, লিফলেট বিতরণ সংসদ সদস্য শামীম তালুকদারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল বকশীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমীরের শপথ অনুষ্ঠিত

শপথ নেন নবনির্বাচিত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার। ছবি: বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নবনির্বাচিত জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার শপথ গ্রহণ করেছেন। ৯ নভেম্বর শনিবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমিতে জামালপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি শপথ গ্রহণ করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী বলেন, ইসলামী আন্দোলনের পথ কখনও ফুল বিছানো ছিল না। রুকনদের চারিত্রিক বৈশিষ্ট্যকে আরও বেশি ফুলে ফলে সুশোভিত করে একেকটি ফুলের বাগান হিসেবে নিজেদেরকে সুশোভিত করতে হবে। এই ফুলের ঘ্রাণ যেন জামালপুরের প্রত্যন্ত এলাকায় পৌঁছে যায়।

তিনি আরও বলেন, আমাদেরকে রুকনিয়াতের চেতনার আলোকে চলতে হবে। নবনির্বাচিত জেলা আমীরের নেতৃত্বে স্বতঃস্ফূর্তভাবে পরিকল্পনার আলোকে কাজ করে জামালপুরকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শাখা আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলার নবনির্বাচিত আমীর মাওলানা আব্দুস সাত্তার। জেলার শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়ালের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ অঞ্চল টিম সদস্য মনজুরুল ইসলাম ভূঁইয়া, আইনজীবী নাজমুল হক সাঈদী প্রমুখ।

শপথ অনুষ্ঠানে প্রাথমিকভাবে জেলার রুকনদের সরাসরি ভোটের মাধ্যমে জেলা মজলিসের শূরার ১৬ জন সদস্য নির্বাচিত হয়।

জনপ্রিয় সংবাদ

আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া

জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমীরের শপথ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০১:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪