ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

বকশীগঞ্জে নাশকতার মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মনজু

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম মনজুকে গ্রেপ্তার করা হয়েছে। ২৩ অক্টোবর বুধবার রাত ১১টায় পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে বকশীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

জাহিদুল ইসলাম মনজু মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে তিনি পৌর যুবলীগের সদস্য। তিনি মেরুরচর ইউনিয়নের নতুন টুপকারচর গ্রামের আবুল হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গত ২ অক্টোবর বকশীগঞ্জ থানায় একটি নাশকতা মামলা দায়ের করেন আনিছুর রহমান নামে এক বিএনপি নেতা।

ওই মামলায় যুবলীগ নেতা ও মেরুরচর ইউপির প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম মনজু নামীয় আসামি ছিলেন।

মঞ্জুর বিরুদ্ধে নাশকতা মামলা হলেও তিনি প্রকাশ্যে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করতেন।

বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে দক্ষিণ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, নাশকতা মামলায় জাহিদুল ইসলাম মনজুকে গ্রেপ্তারের পর ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে তাকে জামালপুর আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে তার তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

বকশীগঞ্জে নাশকতার মামলায় প্যানেল চেয়ারম্যান গ্রেপ্তার

আপডেট সময় ০৪:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪