ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা মাদারগঞ্জে যমুনার বালুর চরে ফিরেছে সবুজ প্রাণ মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন

দেশে কোন ফ্যাক্টরি নেই যে মুক্তিযোদ্ধা তৈরি করা হয় : সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

সভায় বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল। ছবি: বাংলারচিঠিডটকম

মো. আলমগীর
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক বলেছেন, এখন পর্যন্ত পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধার তালিকা পেন্ডিং আছে। মুক্তিযোদ্ধা তৈরির কি কোনো ফ্যাক্টরি আছে? এটা কি কোন কাপড়ের ফ্যাক্টরি? যে হতেই আছে হতেই আছে। দেশে কোন ফ্যাক্টরি নেই যে মুক্তিযোদ্ধা তৈরি করা হয়।

২ সেপ্টেম্বর সোমবার দুপুরে জামালপুর শহরের মিয়াপাড়া ওয়্যারলেস এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজিত এক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক।

তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী সকল মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে। যারা পঙ্গু হয়েছে। তাদের গভীরভাবে স্মরণ করছি। আমরা বহুবার ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করার চেষ্টা করেছিলাম। কিন্তু নানা প্রতিকূলতার কারণে তা করতে পারিনি। আমি একজন বীর উত্তম প্রাপ্ত মুক্তিযোদ্ধা। আমাকেই বাংলাদেশে মূল্যায়ন করেনি। আর আপনাকে কিভাবে মূল্যায়ন করবে।

বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক বলেন, নবীর জামানায় মিথ্যার বিলুপ্তি হয়ে সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আজ ৭৪ বছর পরে মিথ্যাওয়ালারা কোথায় আছে। তারা দেশের দুই লাখ কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। দেশে এখন শুদ্ধি অভিযান চলছে। আমরাও ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এই শুদ্ধি অভিযান চালাবো। শতভাগ ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করতে হবে। মুক্তিযোদ্ধাদের নাম পার্লামেন্টে প্রকাশ করাসহ মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদার সুস্পষ্ট সংজ্ঞা সংরক্ষণ করার দাবি জানান তিনি।

জামালপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান হিরুর সঞ্চালনায় সাধারণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, মো. নাজিমুদ্দিন, মো. আলাল উদ্দিন, মো. জাহাঙ্গীর আলম বাবুল, মো. আবুল হোসেন ও মো. হাবিবুর রহমান প্রমুখ। আলোচনা সভায় জামালপুর জেলার সকল প্রকৃত মুক্তিযোদ্ধারা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

দেশে কোন ফ্যাক্টরি নেই যে মুক্তিযোদ্ধা তৈরি করা হয় : সাবেক উপমন্ত্রী সিরাজুল হক

আপডেট সময় ০৯:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪