ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

জামালপুর প্রেসক্লাবে ‘চ্যানেল এস’ এর উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত

‘চ্যানেল এস’ এর উদ্বোধনী উৎসব পালনে জামালপুরে কেক কাটা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

‘সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘চ্যানেল এস’। শুভ উদ্বোধন উপলক্ষে মাসব্যাপী বিশ্বজুড়ে ‘চ্যানেল এস’ উদ্বোধনী উৎসব-২০২৪ এর অংশ হিসেবে ২৮ জুন শুক্রবার রাত ১০টায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মো. সুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিজন কুমার চন্দ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামালপুর ও পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, ‘চ্যানেল এস’এর পরিচালক আল মামুন, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবির, ডিবির ওসি কাজী শাহনেওয়াজ ইমন।

এতে আরও বক্তব্য রাখেন, জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন ‘চ্যানেল এস’ এর জামালপুর প্রতিনিধি মো. শামীম হোসেন।

এ ছাড়াও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে জামালপুর প্রেসক্লাব, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও জামালপুর অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা-সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে ‘চ্যানেল এস’। গত ১২ জুন বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবাদ ও বিনোদনভিত্তিক এ স্যাটেলাইট টেলিভিশন স্টেশনের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধনী ঘোষণা করেন।

‘চ্যানেল এস’ বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ‘চ্যানেল এস’ মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পথ চলবে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন এ চ্যানেল। অনুষ্ঠানের পাশাপাশি নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় ‘চ্যানেল এস’।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

জামালপুর প্রেসক্লাবে ‘চ্যানেল এস’ এর উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত

আপডেট সময় ১২:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪