ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদাস করে বাবার স্মৃতি জামালপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মাদারগঞ্জ-সারিয়াকান্দি রুটে দ্বিতীয় যমুনা সেতু চায় মাদারগঞ্জবাসী মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া সংস্থা একাদশের বিজয় মাদারগঞ্জে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মুক্তা চৌধুরী, আলোচনা সভা অনুষ্ঠিত এপেক্স ক্লাব অব শেরপুরের ৩য় পালাবদল অনুষ্ঠিত বকশীগঞ্জের গারো পাহাড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার জামালপুরে আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মীদের প্রশিক্ষক প্রশিক্ষণ জামালপুরে পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

মাদারগঞ্জে ভূমিসেবা সপ্তাহ শুরু

বক্তব্য রাখেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত।ছবি: বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জ্বল
নিজস্ব প্রতিবেদক, মাদারগঞ্জ, বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জাতীয় ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ৮ জুন সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে উপজেলা ভূমি অফিস।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে শোভাযাত্রা শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত।

উপজেলা ভূমি সহকারী কমিশনার সায়েদা খানম লিজার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বক্কর সিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল ইসলাম তরফদার, বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল হাই বুলু, মাদারগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জ্বল প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক।

এই সেবা সপ্তাহে ৮ জুন থেকে ১৪ জুন আগত সেবাপ্রার্থীদের ই-নামজারী, অনলাইন ডিসিআর ফি প্রদান, অনলাইন ভূমি উন্নয়ন কর, অনলাইন খতিয়ানসহ যাবতীয় ডিজিটাল ভূমি সেবা প্রদান করা হবে বলে উপজেলা ভূমি সহকারী কমিশনার সায়েদা খানম লিজা জানান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উদাস করে বাবার স্মৃতি

মাদারগঞ্জে ভূমিসেবা সপ্তাহ শুরু

আপডেট সময় ১০:২৪:০১ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪