ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

৩ জন ভুয়া পুলিশ গ্রেপ্তার

গ্রেপ্তার তিনজন ভুয়া পুলিশ। ছবি: বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা
নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের গেইটপাড় এলাকায় একটি আবাসিক হোটেল থেকে তিনজন ভুয়া পুলিশকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। ৭ জুন শুক্রবার রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাসপোর্ট, পুলিশের লোগো, কটি, চাবির রিং ও তিনটি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাট বরাতখালী এলাকার জাহাঙ্গীর হোসেন চৌধুরীর ছেলে জাকির হোসেন ওরফে ইমন চৌধুরী (৪০), একই জেলার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম গ্রামের শহিদুল ইসলামের ছেলে সোহেল রানা (২২) ও হবিগঞ্জ জেলার রাখাই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মাখন মিয়ার ছেলে সারফিন আহমেদ তানভীর (২৫)।

পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে জামালপুর আসা যাওয়া করতেন। পুলিশ পরিচয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন তারা। একবার এসে ১০-১৫ দিন করে অবস্থান করতেন হোটেলে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর এ প্রতিবেদককে বলেন, দীর্ঘদিন ধরে তারা পুলিশ পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শহরের হোটেল সেতুলিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

৩ জন ভুয়া পুলিশ গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০১:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪